শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:১৫ পিএম, ২০২৬-০৩-৩১
মোহাম্মদ ইমাদ উদ্দীন
সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী গত ২৮শে মার্চ ২০১৯ সালে রোজ বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রা'জিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ চৌধুরী বাড়িতে তার জন্ম। তার পিতার নাম এয়াকুব আলী চৌধুরী। তিনি দৈনিক যুগান্তরের সাবেক বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান, সাংবাদিক, কলামিস্ট জসীম উদ্দিন চৌধুরী সবুজের ছোট ভাই।
সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরীর কলম থেমে গেছে, কিন্তু তাঁর লেখা সত্য আজও কথা বলে। তিনি সারা জীবন শিখিয়েছেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিভাবে করতে হয়।সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেতা। কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন। রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কাজের সাথে কখনো জড়িত ছিলেন না। অন্যদের নিরুৎসাহিত করতেন। অনুসন্ধানী সাংবাদিকতা, অবহেলিত জনপদের কথা তুলে ধরে তিনি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী ১৯৭৮ সাল সাংবাদিকতা শুরু করেন। ১৯৮২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। দৈনিক আজাদীর চন্দনাইশ প্রতিনিধি ও দৈনিক সমকালের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি দৈনিক নয়া বাংলা পত্রিকায়ও দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন।সাংবাদিকতার পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি খেলাঘর আসরের জাতীয় পরিষদের সদস্য, চন্দনাইশ রিপোটার্স ইউ-নিটির সভাপতি, চন্দনাইশ প্রেসক্লাবের আজীবন সদস্য, সাতকানিয়া উপজেলা শিক্ষা কমিটির সদস্য, দোহাজারী সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
দেশদরদী সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরীকে ব্যক্তিস্বার্থ কিংবা লালসার সংকীর্ণতা কখনো কলুষিত করতে পারেনি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সারা জীবন মানুষকে নিঃস্বার্থভাবে উপকার করেছেন বলেই তিনি সকলের কাছে গ্রহণযোগ্য ছিলেন।তাই শহীদ উদ্দিন চৌধুরীকে স্মরণ করার চেয়ে তাকে অনুসরণ করা বেশি প্রয়োজন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুক।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited